সারাদেশ

ধানমন্ডিতে ককটেল বিষ্ফোরণ

  ডেস্ক রিপোর্ট : 25 December 2025 , 10:40:24 39 ভিউ প্রিন্ট সংস্করণ

রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠ এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্রটি জানায়, এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে, গতকাল বুধবার রাত পৌনে ৮টার দিকে মগবাজারের নিউ ইস্কাটন এলাকায় ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২১) নামের এক তরুণ নিহত হন। ককটেলটি সিয়ামের মাথায় সরাসরি আঘাত করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় সিয়ামের বাবা হাতিরঝিল থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, এখনো কাউকে শনাক্ত করা যায়নি। জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

আরও খবর

জুলাইয়ে আন্দোলনকারীদের নৃশংস করে তোলার জন্য যে ড্রাগ সরবরাহ করা হয়েছিলো তার নাম কেপ্টাগন!

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জামাত, এনসিপি এবং ইনক্লাব মঞ্চের জঙ্গিরা ইন্ডিয়ান এম্বাসি সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ও সবগুলো ক্যান্টনমেন্টে বড় ধরনের হামলার পরিকল্পনা

ধানমন্ডি ৩২-এ মব কারী পুতিন

পানির নিচে চট্টগ্রাম: বানভাসি মানুষের জন্য ‘নৌকা কার্ড’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারী ক্ষমতায়নের রূপকার: কতটা সফল ছিলেন শেখ হাসিনা? ২য় বিয়ে করতে ১ম স্ত্রীর মতামতের প্রয়োজন নেই, নারীদের মতামতের বৃদ্ধাঙ্গুলি দেখালো ইউউনূস 

ব্রেকিং: গোপন নথির তথ্যে নির্বাচনী কারসাজির ‘ভয়াবহ’ ছক উন্মোচন! নির্বাচনী ‘মাস্টারপ্ল্যান’ ভোটাধিকার ফের হুমকির মুখে?

Sponsered content