সারাদেশ

কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে ৬৪৭ কোটি টাকার জালিয়াতি, দুদকের মামলা

  ডেস্ক রিপোর্ট : 26 December 2025 , 10:44:49 18 ভিউ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে ৬৪৭ কোটি ৬৮ লাখ টাকা জালিয়াতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক আফরোজা হক খান মামলাটি দায়ের করেছেন বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দিলকুশা শাখার গ্রাহক প্রতিষ্ঠান মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড জাল কাগজপত্র ব্যবহার করে ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক মো. মনসুর আলী এবং সিইও সৈয়দ মাহতাব উদ্দিন মাহমুদ ঋণ অনুমোদনের ক্ষেত্রে সরাসরি সহযোগিতা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক, ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি এম এ ওয়াদুদ, চৌধুরী মোসতাক আহমেদ, ডিএমডি সৈয়দ রইস উদ্দিন, এ এস এম বুলবুল এবং সাবেক পরিচালক মনোয়ারা সিকদার।

দুদক জানিয়েছে, জাল কাগজপত্রের মাধ্যমে ঋণ গ্রহণ ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংস্থাটি জানিয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর

নারী ক্ষমতায়নের রূপকার: কতটা সফল ছিলেন শেখ হাসিনা? ২য় বিয়ে করতে ১ম স্ত্রীর মতামতের প্রয়োজন নেই, নারীদের মতামতের বৃদ্ধাঙ্গুলি দেখালো ইউউনূস 

পরিচয় বিভ্রান্তি: ‘শরীফ ওসমান হাদি’ না কি ‘ওসমান গনি’? নাম নিয়ে ম্যাটিকুলাজ ডিজাইন জঙ্গি হাদির

বাংলাদেশের মত ডিপস্টেটের পলিসি চলছে ইরানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারেন নি জঙ্গীদের ঠেকাতে, খামেনি কি পারবে? ৩য় বিশ্ব যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব

আমি হানজালা, বিএনপি বেশি বাড়াবাড়ি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এখনো নিশ্চিত হয়নি: জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ

পানির নিচে চট্টগ্রাম: বানভাসি মানুষের জন্য ‘নৌকা কার্ড’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sponsered content