আর্ন্তজাতিক

“খামেনি আর নেই”—নেতানিয়াহুর দাবি ঘিরে বিশ্বজুড়ে তোলপাড়

  ডেস্ক রিপোর্ট : 1 March 2026 , 3:54:27 প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে আর “নেই”, তার “লক্ষণ ক্রমশ বাড়ছে” বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তার এই বক্তব্যের পর, অসমর্থিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মি. খামেনি নিহত হয়েছেন।
একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন যে, তেহরানে নিজ কম্পাউন্ডে চালানো হামলায় মি. খামেনি নিহত হয়েছেন।
এছাড়া নিউজ টুয়েলভ এবং টাইমস অব ইসরায়েলসহ একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যমও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সর্বোচ্চ নেতার মৃত্যুর দাবি করেছে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছিলেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুজনেই “সুস্থ ও নিরাপদে” আছেন।
আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা-র এক প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির কার্যালয়ের জনসংযোগ প্রধান সৈয়দ মেহরদাদ সৈয়দ মাহদি বলেছেন, “শত্রুরা মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিয়েছে। আমাদের সবার এ বিষয়ে সতর্ক হওয়া উচিত।”
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে, মার্কিন হামলা “ইতোমধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে” এবং ইরানের শীর্ষ নেতৃত্বের “অনেকেই” আর নেই।

এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা সবার কথা জানি না, তবে অনেকেই আর নেই।” প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের পরবর্তী দফার নেতা কারা হবেন, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের “খুব ভালো ধারণা” রয়েছে।
এর আগে শনিবার সকালে তেহরানে ইসরায়েলি হামলার পর সেখানকার একটি স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করে বিবিসি ভেরিফাই।
যাতে দেখা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় বা লিডারশিপ হাউজের একটি অংশে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
হাই রেজুলেশনের এই ছবিটি ধারণ করেছে এয়ারবাস। এতে দেখা যায় ওই জায়গায় ভবনগুলো পোড়া অবস্থায় রয়েছে, ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতেও দেখা গেছে। ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
ছবির অবস্থান সকালে তেহরানে ধারণ করা যাচাইকৃত ভিডিও ফুটেজের সঙ্গে মিল রয়েছে।

আরও খবর

কূটনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত: নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব

বিরোধপূর্ণ সীমান্তজুড়ে ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত

পাকিস্তানের আইএসআইএর পরিকল্পনায় যুদ্ধাপরাধীদের পক্ষের অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাদের নেতৃত্বে আট হাজার সশস্ত্র শিবির সন্ত্রাসী এবং মাদ্রাসায় মাদ্রাসায় বোমা কারখানা – এটাই কি আদর্শ ও অভূতপূর্ব নির্বাচনী প্রস্তুুতি?

তুরস্কের গোয়েন্দা সংস্থার দল বাংলাদেশ ত্যাগ করেছে, ভারতীয় প্রভাবের কারণে

ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনকে ঢাকা ত্যাগের নির্দেশ – ইউনূসের কপালে ভাঁজ- ০৩ জানুয়ারিতে নতুন রাষ্ট্রদূত

“খামেনি আর নেই”—নেতানিয়াহুর দাবি ঘিরে বিশ্বজুড়ে তোলপাড়

Sponsered content

আরও খবর: আর্ন্তজাতিক

ইরানের যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য তাসনিম জারা ও হাসনাতদের আহবান -ট্রাম্পের

“খামেনি আর নেই”—নেতানিয়াহুর দাবি ঘিরে বিশ্বজুড়ে তোলপাড়

অভিনন্দনবার্তার আড়ালে ট্রাম্পের হুঁশিয়ারি? ড. ইউনূসের ‘গোপন চুক্তি’ নিয়ে তারেক রহমানের কপালে চিন্তার ভাঁজ

তুরস্কের গোয়েন্দা সংস্থার দল বাংলাদেশ ত্যাগ করেছে, ভারতীয় প্রভাবের কারণে

খালেদা জিয়াকে সেনাকুঞ্জে নেওয়া নিয়ে বিতর্ক: চিকিৎসা নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ,তীর ওয়াকার ও ইউনূসের দিকে

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফোন করে যুদ্ধ বিরতি জন্য ভারতকে অনুরোধ না করলে, পাকিস্তানকে নাই করে দিতো ভারত, অপারেশ সিঁদুরে- প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পাকিস্তান