
মার্কিন ধনকুবের জর্জ সোরোসের অ্যাকাউন্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. চৌধুরী সাইমা ফেরদৌসের অ্যাকাউন্টে ৫০ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ লাখ টাকার সমপরিমাণ স্থানান্তরের একটি চাঞ্চল্যকর নথি ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই FBI এই ব্যাংক ট্রান্সফারের নথির ছবিটি প্রকাশ্যে এনেছে।
গত ২০ মে রাতে এই তথ্যটি প্রকাশ করেছে এফবিআই।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত জুলাই মাসের আগেই এই বিপুল পরিমাণ অর্থ ওই অধ্যাপকের অ্যাকাউন্টে জমা হয়েছে।
ফাঁস হওয়া জেপি মরগান চেস ব্যাংকের JPMorgan Chase Bank সম্বলিত ওই নথিতে দেখা যায়, অর্থ প্রেরক হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ‘জর্জ সোরোস’ George Soros-এর নাম ও ঠিকানা উল্লেখ রয়েছে। অন্যদিকে, এই অর্থের সুবিধাভোগী Beneficiary হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ‘ডা. চৌধুরী সাইমা ফেরদৌস’-এর নাম রয়েছে। সুবিধাভোগীর ঠিকানা হিসেবে ঢাকার কথা উল্লেখ করা হয়েছে এবং নথির ডান পাশের উপরের অংশে ডা. চৌধুরী সাইমা ফেরদৌসের একটি ছবিও যুক্ত রয়েছে।
নথিতে থাকা বিবরণ অনুযায়ী, অর্থ স্থানান্তরের তারিখ রয়েছে ২১ মে, ২০২৪। অর্থটি পাঠানো হয়েছে বাংলাদেশের ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক’-এর ঢাকা মেইন শাখায় অবস্থিত ডা. চৌধুরী সাইমা ফেরদৌসের অ্যাকাউন্টে।