আর এস এস ফিড: 30 May 2026 , 7:53:22 427 ভিউ প্রিন্ট সংস্করণ
কুমিল্লায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার এবং নেপথ্যের কোটি টাকার বাণিজ্য৷ তিন খুনে স্তব্ধ কুমিল্লা গত বছর কুমিল্লার বুকে ঘটে যাওয়া এক রোমহর্ষক তিন খুনের (ট্রিপল মার্ডার) ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে চিহ্নিত হয়েছে দুর্ধর্ষ অপরাধী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া । তবে ঘটনাটি কেবল একটি সাধারণ হত্যাকাণ্ড নয় এর শিকড় অনেক গভীরে।
সবচেয়ে চাঞ্চল্যকর এবং হতাশাজনক তথ্য হলো, এই হত্যাকাণ্ডে আসিফকে নেপথ্য থেকে সর্বাত্মক সহযোগিতা করেছেন খোদ প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা—এসপি নাজির আহমেদ খান। অভিযোগ উঠেছে, অপরাধীকে আইনের হাতে সোপর্দ করার বদলে এসপি নাজির তাকে প্রশাসনিক সুরক্ষা, নিখুঁত পরিকল্পনা এবং নিরাপদ আশ্রয় দিয়ে সাহায্য করেছেন।
এসপি নাজির আহমেদের মতো একজন দায়িত্বশীল কর্মকর্তা কেন এমন জঘন্য অপরাধের সহযোগী হলেন? এর পেছনের মূল কারণ হলো বিপুল অঙ্কের অবৈধ অর্থ। বিশ্বস্ত সূত্রের দাবি, আসিফকে এই তিন খুনের দায় থেকে বাঁচাতে, প্রমাণ নষ্ট করতে এবং নির্বিঘ্নে গা ঢাকা দেওয়ার সুযোগ করে দিতে এসপি নাজির আহমেদ ঘুষ হিসেবে গ্রহণ করেছেন কোটি কোটি টাকা। রক্তের দাগ মুছতে ব্যবহার করা হয়েছে এই বিশাল অঙ্কের কালো টাকা।
রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনের আরও কোনো রাঘববোয়াল জড়িত কি না, তা বের করতে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।
খুনি আসিফের পাশাপাশি দুর্নীতিগ্রস্ত ও অপরাধের সহযোগী এসপি নাজির আহমেদকে দ্রুত আইনের আওতায় আনতে হবে৷
















