আর এস এস ফিড: 26 May 2026 , 7:59:12 ১১6 ভিউ প্রিন্ট সংস্করণ
দেশে আর কোনো শিশু ধর্ষণের শিকার হলে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে হত্যার হুমকি দিয়েছে ইসলামী জঙ্গী সংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি)। আজ বিকেল ৫টায় একটি ইমেইলের মাধ্যমে এই হুমকি প্রদান করা হয়। বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকর্মীরা অবগত থাকলেও এখন পর্যন্ত কোনো সংবাদমাধ্যমে এটি প্রকাশিত হয়নি। তবে এমন হুমকির খবরে তাৎক্ষণিকভাবে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থারা।
সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, তেহরিক তালেবান ও টিটিপির এই হুমকিতে প্রশাসন গভীরভাবে শঙ্কিত। আজ বিকেলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো ওই ইমেইলে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের আত্মঘাতী হামলার মতো বাংলাদেশেও একই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে তারা সক্ষম। দেশে আর কোনো ধর্ষণের ঘটনা ঘটলে জাইমা রহমানের পরিণতি ভালো হবে না বলে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই বার্তায়।
হুমকির পরপরই একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, জাইমা রহমানের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করা হয়েছে। এসএসএফ (SSF)-এর বাড়তি নজরদারি ও কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে তার চারপাশ।
সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, সার্বক্ষণিক নিরাপত্তা বৃদ্ধির কারণে উদ্ভূত এই পরিস্থিতিতে জাইমা রহমানের এবারের ঈদের আনন্দ আয়োজনও নিরাপত্তার স্বার্থে সংক্ষিপ্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

















