সারাদেশ

তারেক রহমানের সংবর্ধনা ঘিরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াতের

  ডেস্ক রিপোর্ট : 25 December 2025 , 1:53:36 10 ভিউ প্রিন্ট সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। দেশে ফেরার পর ঢাকায় তাকে সংবর্ধনা দেবে বিএনপি। এই সংবর্ধনা ঘিরে পোস্টার, ব্যানারে প্রচার প্রচারণায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) যথাযথ পদক্ষেপ নিতে এবং সজাগ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে দলটি।
আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেন জামায়াত নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
আচরণবিধি ও ডিজিটাল প্রচার নিয়ে উদ্বেগ জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তফসিল ঘোষণার পর জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্দেশনায় আমরা ৪৮ ঘণ্টার মধ্যেই সারা দেশে পোস্টার-ব্যানার সরিয়ে ফেলেছি। তবে বিভিন্ন স্থানে অন্যপক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। ম্যানুয়াল ব্যানারের পাশাপাশি বর্তমানে ভার্চুয়াল বা ডিজিটাল প্ল্যাটফর্মেও আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আমরা ইসিকে বলেছি এগুলো যেন অবিলম্বে অপসারণ করা হয় এবং একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়।
ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, সিসি ক্যামেরা থাকলে সন্ত্রাসী ও অসাধু চক্র নির্বাচন ভণ্ডুল করার সুযোগ পাবে না। ভোটাররা যাতে ভয়হীন পরিবেশে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কমিশন এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

আরও খবর

বাংলাদেশের মত ডিপস্টেটের পলিসি চলছে ইরানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারেন নি জঙ্গীদের ঠেকাতে, খামেনি কি পারবে? ৩য় বিশ্ব যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব

ক্ষমতায় এলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে: জামায়াত আমির শফিক

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব দেখে ফ্যামিলি কার্ডের প্রস্তাব তারেক রহমানের

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাস দুমড়েমুচড়ে নিহত ১২, আহত একাধিক

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জামাত, এনসিপি এবং ইনক্লাব মঞ্চের জঙ্গিরা ইন্ডিয়ান এম্বাসি সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ও সবগুলো ক্যান্টনমেন্টে বড় ধরনের হামলার পরিকল্পনা

চট্টগ্রাম বিভাগে ওয়াকারের মাস্টারপ্ল্যান: জামায়াত-শিবির ও এনসিপি-কে গ্রিন সিগন্যাল, বিএনপির কপালে শুধু আশ্বাসের মূলা?

Sponsered content