জাতীয়

কুমিল্লায় ৩ খুনের আসামী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

  নিজস্ব প্রতিবেদক: 7 January 2026 , 9:20:48 14 ভিউ প্রিন্ট সংস্করণ

কুমিল্লার মুরাদনগরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়েকোবাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার আল্লাহ চত্বর থেকে মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিশাল ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি

উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আল্লাহ চত্বরে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

এই কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে কয়েকশ নারী হাতে ঝাড়ু নিয়ে অংশ নেন এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে প্রতিবাদী কণ্ঠে।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, অনিয়ম ও নানা অপকর্মে জড়িত ছিলেন। বর্তমানে তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগের সঙ্গে সুর মিলিয়ে পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। একই সঙ্গে তিনি বিএনপির শীর্ষ নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন

কায়েকোবাদের বিরুদ্ধে কটূক্তি ও মিথ্যাচারের আশ্রয় নিয়ে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন।
বক্তারা আরও বলেন, জনগণ এসব ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত নয়। গণতন্ত্র, ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে মুরাদনগরের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে রয়েছে। ভবিষ্যতেও যে কোনো গণতন্ত্রবিরোধী অপচেষ্টার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ থেকে অবিলম্বে

কায়েকোবাদের বিরুদ্ধে দেওয়া কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার এবং নির্বাচনবিরোধী সকল ষড়যন্ত্র বন্ধের জোর দাবি জানানো হয়।

আরও খবর

ঝিনাইদহে এনসিপি’র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল-বিএনপির সশস্ত্র সন্ত্রাসীদের হামলা

আবারো পুলিশ কিলিং মিশনে নামছে তথা কথিত জুলাই জঙ্গিরা-গোপন তথ্য ফাঁস,  দেশজুড়ে উচ্চ সতর্কতা

তাকায় তাকায় দেখলাম দেশটা ধ্বংস হলো-জুলাইয়ে রাস্তায় নামাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল! অভিনেত্রী আযমেরি হক বাধন

জবাব না দিলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্য প্রশাসনের গলার ফাঁস ‘টিকা বিতর্ক’, আন্তর্জাতিক নোটিশ গিলে বসে আছে সরকার!

লাল স্বাধীনতায় হুমকির মুখে পদ্মা সেতু অবৈধ বালু উত্তোলনের কারণে যে কোনো সময় ভেঙে যেতে পারে বাঁধ

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শেখ হাসিনাই বাংলাদেশের জন্য নিরাপদ-বিশ্ব নেতৃবৃন্দ

Sponsered content

নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জামাত, মিলিশিয়াবাহীনি এবং ইউনূসের ডিজিএফআইয়ের নতুন ষড়যন্ত্র ৫০ নেতাকমীদের হত্যার ছক ঢাকায় অস্ত্র পরিবহন

Hello world!

Hello world!

হলফনামায় সম্পদ ২ কোটি, হাজার কোটি টাকার ‘নগদ’ কিনতে চান ব্যারিস্টার আরমান

নিজের ব্যর্থতা ঢাকতে অন্তর্বর্তীকালীন সরকার বললেন জালিয়াতি তে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ান

সেনাবাহিনী কে ব্যারাকে ফিরতে বললেন সেনাপ্রধান : জামাত, এনসিপি বিএনপির ঘুম হারাম

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফোন করে যুদ্ধ বিরতি জন্য ভারতকে অনুরোধ না করলে, পাকিস্তানকে নাই করে দিতো ভারত, অপারেশ সিঁদুরে- প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পাকিস্তান