জাতীয়

পলক ও কারিনা কায়সারের ভিডিওটি ‘ডিপফেক’, বিভ্রান্ত না হতে সাইবার ইউনিটের সতর্কবার্তা

  সাইভার সেল: 18 May 2026 , 10:01:18 125 ভিউ প্রিন্ট সংস্করণ

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং কারিনা কায়সার (কন্টেন্ট ক্রিয়েটর) নারীর ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ কৃত্রিম  ‘এআই জেনারেটেড’ (AI Generated) বলে নিশ্চিত করেছে সাইভার ইউনিটের সেল৷  একই সাথে এই বিভ্রান্তিকর ভিডিওটি শেয়ার বা ছড়িয়ে না দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

সাইবার ইউনিটের বিশেষজ্ঞরা ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও ফরেনসিক বিশ্লেষণের পর জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ডিপফেক (Deepfake) এবং উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অপব্যবহার করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। মূল ভিডিওর সাথে বাস্তবতার কোনো মিল নেই এবং এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
সাইভার ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে, একটি বিশেষ মহল সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এই ভুয়া কনটেন্টটি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে।
সাইবার ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “প্রযুক্তির সুযোগ নিয়ে তৈরি এই ভিডিওটি একটি নিখুঁত ডিপফেক। সাধারণ চোখে এটি আসল মনে হলেও আমাদের টেকনিক্যাল টিম এর পেছনে এআই-এর কারসাজি শনাক্ত করেছে। নাগরিকদের প্রতি অনুরোধ, যাচাই না করে কেউ এই গুজবে কান দেবেন না।”
ডিজিটাল নিরাপত্তা ও সাইবার অপরাধ দমনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। যদি কেউ জেনে-বুঝে এই বিভ্রান্তিকর তথ্য ছড়াতে সহায়তা করে, তবে তার বিরুদ্ধে  কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাইবার ইউনিটের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

আরও খবর

পাকিস্তানের আইএসআইএর পরিকল্পনায় যুদ্ধাপরাধীদের পক্ষের অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাদের নেতৃত্বে আট হাজার সশস্ত্র শিবির সন্ত্রাসী এবং মাদ্রাসায় মাদ্রাসায় বোমা কারখানা – এটাই কি আদর্শ ও অভূতপূর্ব নির্বাচনী প্রস্তুুতি?

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফোন করে যুদ্ধ বিরতি জন্য ভারতকে অনুরোধ না করলে, পাকিস্তানকে নাই করে দিতো ভারত, অপারেশ সিঁদুরে- প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পাকিস্তান

বিরোধপূর্ণ সীমান্তজুড়ে ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত

খালেদা জিয়া মারা গেছেন অনেক আগেই তারেক রহমান না আসার কারনে তা প্রকাশ করা হয়নি- ড.শফিক

ঝিনাইদহের ডিসির কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউএনওকে বদলি!

জবাব না দিলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্য প্রশাসনের গলার ফাঁস ‘টিকা বিতর্ক’, আন্তর্জাতিক নোটিশ গিলে বসে আছে সরকার!

Sponsered content