সারাদেশ

টেলিগ্রাম গ্রুপ খুলে কোটি টাকা আত্মসাৎ, সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মূল টার্গেট যুবতী নারী- সতর্ক থাকার আহ্বান

  অনুসন্ধান প্রতিবেদন : 8 January 2026 , 7:42:09 19 ভিউ প্রিন্ট সংস্করণ

সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, তিনি নিজেকে রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিচয় দিয়ে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের লক্ষ্য করে ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নিচ্ছেন।

অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি নারীদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে বিশ্বাস অর্জন করেন এবং পরবর্তীতে বিভিন্ন কৌশলে সর্বস্ব লুটে নেন। জানা গেছে, গত ৫ আগস্টের পর তিনি টেলিগ্রাম প্ল্যাটফর্মে একাধিক গ্রুপ খুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে কোটি কোটি টাকা সংগ্রহ করেছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা আরও জানান, সাইফুল ইসলাম মূলত তৃণমূল পর্যায়ের কর্মীদের আন্দোলন ও ঢাকার রাজনীতি সংক্রান্ত কথাবার্তায় জড়িয়ে ফেলে, পরে তাদেরকে পুলিশ ও জনতার কাছে স্বীকারোক্তিমূলক অবস্থায় ফেলে গ্রেপ্তার করানোর ব্যবস্থা করেন। এরপর নিজের পছন্দের আইনজীবীর মাধ্যমে জামিনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে বিপুল অঙ্কের অর্থ আদায় করেন বলে অভিযোগ।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে একাধিক ভুক্তভোগী আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

সচেতন মহল মনে করছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার এমন ঘটনা বেড়ে যাওয়ায় সবাইকে আরও সতর্ক থাকা প্রয়োজন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রলোভনে পড়ে আর্থিক লেনদেনের আগে যথাযথ যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: সারাদেশ

রুখে দাঁড়ানোর সাহসিকতা-কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে সরাসরি যৌন নিপীড়নের তথ্য ফাঁস করলেন ভুক্তভোগী

ঝিনাইদহে নাসিরের ওপর হামলার পরিকল্পনা, আলোচনায় বিএনপির কুমিল্লা-০৬ সাংসদের মেয়ে সায়মা, পোপন তথ্য ফাঁস করলো এসপি মাসুদ

দুই বাবার দুই মেয়ে একজন পাচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা অন্য জন মেয়ে হারা বিচারহীনতা যেন ধর্ষণের মূল কারণ

অগ্নি শিখা মিসাইল পরীক্ষা করলো ভারত বাংলাদেশের উপর দিয়ে যাওয়ায় প্যান্ট ভিজে গেছে তারেক এর

“বিচি ভেঙে দিয়েছিল রাজাকারেরা, আমি কি করে রাজাকার হই?”: চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার তাহেরের আর্তনাদ

দেশে স্বামী-স্ত্রী কার্ড চালুর উদ্যোগ – প্রধান মন্ত্রী তারেক রহমানের