সারাদেশ

গাজীপুরে নির্বাচন স্থগিত : নির্বাচনী সরঞ্জাম না পাঠানোর নির্দেশ: ইসি

  নিজস্ব প্রতিবেদক: 7 February 2026 , 7:31:16 64 ভিউ প্রিন্ট সংস্করণ

গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনি মালামাল বিতরণ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জারিকৃত ওই আদেশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী বিতরণের যে সূচি নির্ধারিত ছিল, তা আপাতত স্থগিত করা হলো। গত ৫ ফেব্রুয়ারি প্রকাশিত পূর্ববর্তী স্মারকের (নম্বর-৪৬) ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, নির্বাচনি মালামাল বিতরণের নতুন তারিখ ও সময় পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এই আদেশের অনুলিপি ইতোমধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব), সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এবং সকল থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এছাড়া শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে।

আরও খবর

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত মতামত দেওয়ার অধিকার রাখে না -সৈয়দা রিজওয়ানা হাসান

হেরে গিয়ে ‘পাগল’ সেজেছেন নাসির উদ্দিন! নেপথ্যে রয়েছে ভিন্ন এক ভয়ংকর এজেন্ডা! নাসির উদ্দিনের নতুন চাল: জামায়াতের ‘ফিল্ড ওয়ার্ক’

বাংলাদেশের মত ডিপস্টেটের পলিসি চলছে ইরানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারেন নি জঙ্গীদের ঠেকাতে, খামেনি কি পারবে? ৩য় বিশ্ব যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব

সাবেক শিবির ক্যাডার এসপি হাসান চৌধুরীর চরম নির্মমতা: জামিন পেলেও জেলগেটেই আটকা, স্ত্রীর আত্মহত্যার পর জানাজাতেও বাধা

হবিগেঞ্জে বানিয়াচংয়ে এসআই সন্তোষ হত্যাকাণ্ড: ওসির সামনে স্বীকারোক্তি, তবু নীরব প্রশাসন

ডিসি-এসপিদের একতরফা ভূমিকার প্রতিবাদে জামায়াতের নির্বাচন বর্জনের হুঁশিয়ারি

Sponsered content

পাকিস্তানের আইএসআইএর পরিকল্পনায় যুদ্ধাপরাধীদের পক্ষের অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাদের নেতৃত্বে আট হাজার সশস্ত্র শিবির সন্ত্রাসী এবং মাদ্রাসায় মাদ্রাসায় বোমা কারখানা – এটাই কি আদর্শ ও অভূতপূর্ব নির্বাচনী প্রস্তুুতি?

উত্তরায় স্কয়ার মার্কেটে নিরাপত্তারক্ষীদের পিটুনিতে রিকশাচালক নিহত: লাশ এবং ঘটনা ‘ধামাচাপা’ দেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে

বাংলাদেশের সকল ক্যান্টনমেন্টে জঙ্গি হামলার ছক শিবিরের গোঁপন বৈঠক

বাংলাদেশের সকল ক্যান্টনমেন্টে জঙ্গি হামলার ছক শিবিরের গোঁপন বৈঠক

স্বাস্থ্য খাত পঙ্গু করেছে অবৈধ ইউনূস সরকার

একপাক্ষিক নির্বাচনের আয়োজন বন্ধের দাবি: দেশি-বিদেশি সাংবাদিকদের যৌথ বিবৃতি

সিলেট পুরাতন কারাগারে জেলে কারারক্ষী”র  বিরুদ্ধে নির্যাতন ও দুর্নীতির অভিযোগ: তদন্ত ও শাস্তির দাবি