সারাদেশ

উত্তরায় স্কয়ার মার্কেটে নিরাপত্তারক্ষীদের পিটুনিতে রিকশাচালক নিহত: লাশ এবং ঘটনা ‘ধামাচাপা’ দেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে

  নিজস্ব প্রতিবেদক : 16 March 2026 , 5:33:30 45 ভিউ প্রিন্ট সংস্করণ

রাজধানীর উত্তরার স্কয়ার মার্কেটে নিরাপত্তা কর্মীদের মারধরের শিকার হয়ে এক রিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে তৎপরতা চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরার স্কয়ার মার্কেটের সামনে রিকশা রাখা বা প্রবেশ নিয়ে নিরাপত্তা কর্মীদের সাথে এক চালকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নিরাপত্তা কর্মীরা সংঘবদ্ধ হয়ে ওই চালককে বেধড়ক মারধর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পাওয়ায় চালক ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। তবে অভিযোগ উঠেছে, ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি নিয়ে রাখঢাক শুরু করেছেন। নিহতের পরিবার এবং সহকর্মীদের অভিযোগ, পুলিশ ঘটনাটিকে ‘স্বাভাবিক মৃত্যু’ বা ‘দুর্ঘটনা’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।
নিহত চালকের এক সহকর্মী আক্ষেপ করে বলেন, “আমগো গরিবের জীবনের কি কোনো দাম নাই? চোখের সামনে পিডায়া মারলো, আর অহন পুলিশ আইসা আমাগো মারে। আমরা এর বিচার চাই।”

ঘটনার পর থেকে স্কয়ার মার্কেটের ওই নিরাপত্তা কর্মীরা পলাতক রয়েছে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি।
নিহত রিকশা চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

আরও খবর

“লোটাস কামালের ক্যাডার থেকে বৈষম্যবিরোধী সমন্বয়ক: কুমিল্লার সাংবাদিক দেলোয়ারের ‘মীরজাফর’ মিশন ফাঁস!” ভয়ংকর প্রতারণার জাল ছিঁড়ে দিল অনুসন্ধানী টিম”

পাহাড়ে শিবিরের গোপন প্রশিক্ষণ নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ খাগড়াছড়ি–রাঙামাটি

এনসিপির কেন্দ্রীয় নেতা গ্রেফতার

একপাক্ষিক নির্বাচনের আয়োজন বন্ধের দাবি: দেশি-বিদেশি সাংবাদিকদের যৌথ বিবৃতি

সিলেট পুরাতন কারাগারে জেলে কারারক্ষী”র  বিরুদ্ধে নির্যাতন ও দুর্নীতির অভিযোগ: তদন্ত ও শাস্তির দাবি

আবারো পুলিশ কিলিং মিশনে নামছে তথা কথিত জুলাই জঙ্গিরা-গোপন তথ্য ফাঁস,  দেশজুড়ে উচ্চ সতর্কতা

Sponsered content

আট বছর আগে ভ্যাকসিন দেয়া হয়নাই বলে দেড় বছরের শিশুরা এখন মা রা যাচ্ছে বলে দাবি করলেন এই বোকাচোদা

দেশ থেকে পালালেন আসিফ নজরুল, গন্তব্য সিঙ্গাপুর

টেলিগ্রাম গ্রুপ খুলে কোটি টাকা আত্মসাৎ, সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মূল টার্গেট যুবতী নারী- সতর্ক থাকার আহ্বান

পাকিস্তানের আইএসআইএর পরিকল্পনায় যুদ্ধাপরাধীদের পক্ষের অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাদের নেতৃত্বে আট হাজার সশস্ত্র শিবির সন্ত্রাসী এবং মাদ্রাসায় মাদ্রাসায় বোমা কারখানা – এটাই কি আদর্শ ও অভূতপূর্ব নির্বাচনী প্রস্তুুতি?

ফাঁস হলো ৬৪ জেলার ডিসির গোপন তালিকা ৩২ জন জামাত পন্থী, এনসিপি ২০, বিএনপি ১২

সাবেক প্রধান উপদেষ্টার প্রেস উইং সাবেক প্রেস সচিবের শফিকের  বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ