সারাদেশ

জুলাই স্মৃতি জাদুঘর: দরপত্র ছাড়াই ১১১ কোটির কাজ, ফারুকীর বিরুদ্ধে সিন্ডিকেট গঠনের অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক: 20 February 2026 , 5:39:22 প্রিন্ট সংস্করণ

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তাঁর ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে মন্ত্রণালয়জুড়ে ব্যাপক অনিয়ম, তদবির বাণিজ্য ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট খাতের সংক্ষুব্ধ ব্যক্তিদের অভিযোগ, জুলাই গণ–অভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে ‘ভাই-বেরাদর’ নামের একটি সিন্ডিকেট গঠনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। নেপথ্যে ছিলো স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।

এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে গণভবনে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ নির্মাণের উদ্যোগটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ১১০ কোটি টাকার বেশি বাজেটের এই প্রকল্পে প্রচলিত দরপত্র (টেন্ডার) প্রক্রিয়া এড়ানো হয়েছে। এর বদলে ‘ডিরেক্ট প্রকিউরমেন্ট’ বা সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজ দেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও তাঁদের ঘনিষ্ঠ ইমেল হক সংশ্লিষ্ট বেনামি প্রতিষ্ঠানগুলো নেপথ্যে থেকে এ কাজ পেয়েছে। এর মধ্যে ঢাকার মুগদার কমলাপুর স্টেডিয়াম মার্কেট এলাকার ‘মেসার্স মিনহাজ ট্রেড ইন্টারন্যাশনাল’–সহ একাধিক কাগুজে প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে।

এদিকে গণভবনে ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণে সরকারের অনুমোদন দেওয়া প্রায় ১১১ কোটি টাকার ব্যয়পদ্ধতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

নির্মাণ ও সংস্কারকাজ সরাসরি ক্রয়পদ্ধতির নামে যেভাবে ব্যয়ের সিদ্ধান্ত হয়েছে, তাতে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে। টিআইবি বলেছে, সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির যে মানদণ্ড থাকা উচিত, তা এই প্রক্রিয়ায় গুরুতরভাবে লঙ্ঘিত হয়েছে।

আরও খবর

উল্লাপাড়া জামাতের দূর্গ, জামাতের উস্কানি, জামাতের তৈরী করা নাটকে হিন্দু সমাজে বিভাজন

স্বাধীনতা দিবস পালন বিঘ্ন করা জন্য, দৌলতদিয়া দুর্ঘটনায় বিএনপি জড়িত দাবি -জামায়াতের আমিরের

কুমিল্লা আদালতে কায়মুল হক রিংকুর পেশিশক্তির মহড়া: প্রশ্নের মুখে বিচারিক পরিবেশ

সিলেট পুরাতন কারাগারে জেলে কারারক্ষী”র  বিরুদ্ধে নির্যাতন ও দুর্নীতির অভিযোগ: তদন্ত ও শাস্তির দাবি

জুলাই স্মৃতি জাদুঘর: দরপত্র ছাড়াই ১১১ কোটির কাজ, ফারুকীর বিরুদ্ধে সিন্ডিকেট গঠনের অভিযোগ

পাহাড়ে শিবিরের গোপন প্রশিক্ষণ নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ খাগড়াছড়ি–রাঙামাটি

Sponsered content

আরও খবর: সারাদেশ

রাজনীতির নতুন সমীকরণ মাহমুদুর রহমানের ‘আমার দেশ’ ও ভিনদেশি গোয়েন্দা সংস্থার ছায়া, হাতে অত্যাধুনিক অস্ত্র—সরকার কি নীরব থাকবে?

 এনসিপি নেত্রী রাফিয়া আ’ত্মহত্যা করেছেন। তিনি আওয়ামী লীগের বিচার না করার আগে না ফেরার দেশে চলে গেলেন

কুমিল্লা জেলা এনসিপি’র সমন্বয়ক সাথী বিডিও ভাইরাল

হরমুজ প্রণালীতে আটকে গেছে বাংলাদেশের ভাগ্য – যা মিডিয়া গোপন করেছে!

অন্যের দয়ায় রাজনীতি করার দিন শেষ, পকিন্নির মতো ভিক্ষা ছাড়েন”: জুলাই আন্দোলনকারীদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে মির্জা আব্বাসের হুঁশিয়ারি

কুমিল্লার চান্দিনায় সাংবাদিকদেরকে হ্যান্ডকাপ পড়ানো  এসিল্যান্ডকে  সিলেটে পদোন্নতি দিয়ে বদলে