সারাদেশ

চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে বখতিয়ার নামে একজন স্ট্রোক করে মারা যায়

  নিজস্ব প্রতিবেদক : 31 March 2026 , 3:59:34 27 ভিউ প্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
 
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা মাঠে এ ঘটনা ঘটে। নিহত বখতিয়ার (৫৫) উপজেলার ভেদামারি গ্রামের বাসিন্দা হাজী রফি উদ্দিনের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন হওয়ায় সকাল থেকেই উপজেলা মাঠে মানুষের উপচে পড়া ভিড় ছিল। কার্ড সংগ্রহের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার। পরে উপস্থিত লোকজন দ্রুত তাকে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগের দিন থেকেই ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল। শেষ দিন হওয়ায় ভোর থেকেই মানুষ ভিড় জমাতে থাকে। দ্রুত কার্ড সংগ্রহের উদ্দেশ্যে বখতিয়ারও সকালে মাঠে যান।
 
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মৃত ব্যক্তি পূর্ব থেকেই হৃদরোগে ভুগছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, অতিরিক্ত গরম ও শারীরিক অসুস্থতার কারণে তিনি স্ট্রোক করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও খবর

পাহাড়ে শিবিরের গোপন প্রশিক্ষণ নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ খাগড়াছড়ি–রাঙামাটি

ঝিনাইদহে নাসিরের ওপর হামলার পরিকল্পনা, আলোচনায় বিএনপির কুমিল্লা-০৬ সাংসদের মেয়ে সায়মা, পোপন তথ্য ফাঁস করলো এসপি মাসুদ

কুমিল্লায় এসিল্যান্ডের ঘুষ নেওয়ার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে গ্রেপ্তার করল চান্দিনার এসিল্যান্ড ফয়সাল 

৬০ বছরে ভোটার হিসেবে নিবন্ধন: খাম্বা তারেককে ঘিরে দেশজুড়ে বিতর্ক

আওয়ামী লীগ নেতাদের জানাজায় মানুষ হবে না’—গুজব উড়িয়ে শফিক আহমেদের বিদায়ে জনসমুদ্র

টেলিগ্রাম গ্রুপ খুলে কোটি টাকা আত্মসাৎ, সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মূল টার্গেট যুবতী নারী- সতর্ক থাকার আহ্বান

Sponsered content

আরও খবর: সারাদেশ

রুখে দাঁড়ানোর সাহসিকতা-কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে সরাসরি যৌন নিপীড়নের তথ্য ফাঁস করলেন ভুক্তভোগী

ঝিনাইদহে নাসিরের ওপর হামলার পরিকল্পনা, আলোচনায় বিএনপির কুমিল্লা-০৬ সাংসদের মেয়ে সায়মা, পোপন তথ্য ফাঁস করলো এসপি মাসুদ

দুই বাবার দুই মেয়ে একজন পাচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা অন্য জন মেয়ে হারা বিচারহীনতা যেন ধর্ষণের মূল কারণ

অগ্নি শিখা মিসাইল পরীক্ষা করলো ভারত বাংলাদেশের উপর দিয়ে যাওয়ায় প্যান্ট ভিজে গেছে তারেক এর

“বিচি ভেঙে দিয়েছিল রাজাকারেরা, আমি কি করে রাজাকার হই?”: চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার তাহেরের আর্তনাদ

দেশে স্বামী-স্ত্রী কার্ড চালুর উদ্যোগ – প্রধান মন্ত্রী তারেক রহমানের