আর এস এস ফিড: 23 May 2026 , 12:33:04 209 ভিউ প্রিন্ট সংস্করণ
কুমিল্লা-০৬ আসনের বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী-এর মেয়ে চৌধুরী সায়মা ফেরদৌস-কে ঘিরে নতুন করে তথ্য ফাঁস হয়েছে।
অভিযোগ উঠেছে, আলোচিত রামিসা হত্যা কান্ড ধামাচাপা দিতে একটি সুপরিকল্পিত “ম্যাটিকুলাস ডিজাইন”-এর অংশ হিসেবে ঝিনাইদহে এনসিপির নাসির এর ওপর হামলার ছক সাজানো হয়। এ ঘটনায় গোপন তথ্য ফাঁস হওয়ার পর স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
একাধিক সূত্র দাবি করেছে, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং মূল হত্যাকাণ্ডের আলোচনাকে আড়াল করতেই নাসিরকে টার্গেট করা হয়। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, পুরো পরিকল্পনাটি ছিল অত্যন্ত কৌশলী ও ধাপে ধাপে বাস্তবায়নের উদ্দেশ্যে সাজানো। যদিও এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সায়মা ফেরদৌস কিংবা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি শুধু একটি হামলার পরিকল্পনা নয়, বরং এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য থাকতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। গোপন তথ্য ফাঁসের পর সংশ্লিষ্টদের গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানা গেছে।

















