বিশেষ প্রতিনিধি : 2 May 2026 , 8:12:08 ১১5 ভিউ প্রিন্ট সংস্করণ
“আমি প্রকৃত মুক্তিযোদ্ধা, রাজাকার নই”: চৌদ্দগ্রামে ক্ষতবিক্ষত শরীরের চিহ্ন দেখিয়ে আর্তনাদ তাহেরের। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ওপর হওয়া বর্বর নির্যাতনের চিহ্ন প্রকাশ করে নিজেকে ‘প্রকৃত মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা মো. তাহের। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি ও আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার বীরত্বগাথা এবং রাজাকার বাহিনীর হাতে অমানুষিক নির্যাতনের বর্ণনা দেন।
নির্যাতনের লোমহর্ষক বর্ণনা, তাহের দাবি করেন, ১৯৭১ সালে দেশমাতৃকার টানে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। যুদ্ধের কোনো এক পর্যায়ে তিনি রাজাকার বাহিনীর হাতে ধরা পড়েন। তিনি জানান, পাকিস্তানি দোসর রাজাকাররা তার ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়।
তাহেরের ভাষায়, “আমি প্রকৃত মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে যুদ্ধ করার সময় রাজাকার বাহিনী আমাকে ধরে নিয়ে যায় এবং প্রচণ্ড আঘাত করে আমার অণ্ডকোষ (বিচি) দুটি ভেঙে ফেলে। আজীবন এই ক্ষত নিয়ে আমি বেঁচে আছি।”
অপপ্রচারের প্রতিবাদ, দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে তাকে নিয়ে কোনো বিভ্রান্তি বা অপপ্রচার ছড়ানো হচ্ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান যে, তিনি কোনোভাবেই রাজাকার নন। নিজেকে নির্দোষ এবং দেশের একজন সূর্যসন্তান দাবি করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। তিনি চান নতুন প্রজন্ম জানুক যে, স্বাধীনতার জন্য তাকে কতটা চড়া মূল্য দিতে হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া, তাহেরের এই পোস্ট ও ছবি প্রকাশের পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই তার সাহসিকতাকে স্যালুট জানিয়েছেন, আবার অনেকে প্রশাসনের কাছে দাবি তুলেছেন যেন তার এই ত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি ও যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হয়।

















