নিজস্ব প্রতিবেদক : 8 May 2026 , 6:11:35 197 ভিউ প্রিন্ট সংস্করণ
রাজধানীতে কুদ্দুস নামক এক ব্যক্তিকে গণপিটুনি বা ‘মব’ করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার ঘটনায় মূল সমন্বয়কারী হিসেবে নাম এসেছে ফাহিম রেজা অনয় নামে এক যুবকের। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, ফাহিম রেজা অনয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির (NSU) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত। তিনি কলাবাগান থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সূত্রমতে, কুদ্দুসকে আটক করার সময় অনয় সামনে থেকে নেতৃত্ব দেন এবং উত্তেজিত জনতাকে সংগঠিত করেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে দায়িত্বরত সেনাসদস্যদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার সময়কার কিছু ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনয়ের পরিচয় প্রকাশ পায়।
এই ঘটনার ‘প্রধান কারিগর’ হিসেবে চিহ্নিত করে তার পরিচয় মনে রাখার আহ্বান জানাচ্ছেন।
অভিযুক্তের নাম: ফাহিম রেজা অনয়, শিক্ষাপ্রতিষ্ঠান: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (সিএসই বিভাগ)। রাজনৈতিক পদবি: সাবেক যুগ্ম আহবায়ক, কলাবাগান থানা ছাত্রদল। ঘটনা: কুদ্দুসকে মব করে সেনাবাহিনীর কাছে হস্তান্তরে নেতৃত্ব প্রদান।

















