আর এস এস : 24 May 2026 , 5:33:16 352 ভিউ প্রিন্ট সংস্করণ
চালক সুজনের জীবনে যে আমূল পরিবর্তন এসেছে, তা রীতিমতো সিনেমার গল্পকেও হার মানায়। কাজ-কর্ম ছেড়ে দিয়ে তিনি এখন বিলাসবহুল জীবনযাপন করছেন, যা সাধারণ মানুষের মনে তৈরি করেছে চরম কৌতূহল এবং হাজারো প্রশ্ন।
জানা গেছে, ৫ই আগস্টের পর থেকে সুজন আর রিকশা চালান না, এমনকি অন্য কোনো কাজও করেন না। অথচ তিনি এখন বসবাস করছেন মাসিক ৩০ হাজার টাকা ভাড়ার এক সুসজ্জিত ফ্ল্যাটে! শুধু তাই নয়, তার হাতে এখন শোভা পাচ্ছে দামি ঘড়ি ও আংটি। প্রতিদিন গায়ে জড়াচ্ছেন নতুন নতুন সব চোখধাঁধানো পোশাক। বেকার একজন মানুষের এমন জৌলুসপূর্ণ জীবনযাপন দেখে এলাকাবাসীর চোখ কপালে উঠেছে।
সবচেয়ে বড় চমকটি হলো সুজনের ভবিষ্যৎ পরিকল্পনা। শোনা যাচ্ছে, শুধু বিলাসবহুল জীবনযাপন করেই তিনি ক্ষান্ত হচ্ছেন না, বরং রাজনীতিতেও এক বড় চমক দেখাতে চলেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আগামীতে মেয়র পদে নির্বাচন করার জোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। একজন সাধারণ রিকশাচালক থেকে সরাসরি মেয়র প্রার্থী হওয়ার এই গুঞ্জন এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
দৃশ্যত কোনো আয়ের উৎস না থাকা সত্ত্বেও সুজনের এই অর্থের উৎস কোথায়? কোথা থেকে আসছে ফ্ল্যাটের ভাড়া আর দামি পোশাক-পরিচ্ছদের টাকা? কে বা কারা তাকে মেয়র নির্বাচনে দাঁড় করানোর ইন্ধন জোগাচ্ছে? দেশবাসীর মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— “কেমনে কী?”। এই রহস্যময় উত্থানের পেছনের আসল ঘটনা উদঘাটন হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

















