আইন-আদালত

সাবেক শিবির ক্যাডার এসপি হাসান চৌধুরীর চরম নির্মমতা: জামিন পেলেও জেলগেটেই আটকা, স্ত্রীর আত্মহত্যার পর জানাজাতেও বাধা

  বাগেরহাটের প্রতিনিধি : 24 January 2026 , 5:24:36 প্রিন্ট সংস্করণ

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের জীবনে নেমে এসেছে এক চরম মানবিক বিপর্যয়। আদালতের জামিন সত্ত্বেও মুক্তি না মেলা এবং জেলগেট থেকে পুনরায় গ্রেফতারের ধারাবাহিকতায় সৃষ্ট মানসিক চাপ সইতে না পেরে সাদ্দামের স্ত্রী আত্মহত্যা করেছেন। এমনকি স্ত্রীর শেষ বিদায়ে অংশ নিতে সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার অভিযোগ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক মামলায় দীর্ঘ দিন কারাগারে থাকা সাদ্দাম হোসেনের জামিন মঞ্জুর হয় কয়েক মাস আগে। কিন্তু কারাগার থেকে বের হওয়ার মুহূর্তেই এসপি হাসান চৌধুরীর নির্দেশে তাকে বারবার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে ফেরত পাঠানো হয়। এই “গেট অ্যারেস্ট” বা জেলগেট থেকে পুনরায় গ্রেফতারের ঘটনায় সাদ্দামের পরিবারে চরম হতাশা নেমে আসে।

স্বামীর মুক্তির অপেক্ষায় থাকা সাদ্দামের স্ত্রী দীর্ঘদিনের এই অনিশ্চয়তা, আইনি লড়াইয়ের ব্যয়ভার এবং মানসিক চাপ সহ্য করতে না পেরে সম্প্রতি আত্মহত্যার পথ বেছে নেন। সাদ্দামকে বারবার অন্যায়ভাবে আটকে রাখাই এই অকাল মৃত্যুর প্রধান কারণ।
সাদ্দামের স্ত্রীর মৃত্যুর পর স্ত্রীর শেষ বিদায়ে অংশ নেওয়ার জন্য আদালতের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। কিন্তু এসপি হাসান চৌধুরীর সরাসরি হস্তক্ষেপে সেই আবেদন কার্যকর হতে দেওয়া হয়নি। ফলে নিজের স্ত্রীর জানাজায় উপস্থিত থাকতে পারেননি সাদ্দাম।
এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একজন বন্দির আইনি অধিকার এবং নূন্যতম মানবিক মর্যাদা এভাবে ভূলুণ্ঠিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়দের প্রশ্ন, যেখানে উচ্চ আদালত জামিন দিচ্ছেন, সেখানে কার নির্দেশে বা কোন আইনে একজন ব্যক্তিকে বারবার জেলগেট থেকে গ্রেফতার করা হচ্ছে? তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী কর্মকর্তাদের বিচার দাবি করেছেন।

আরও খবর

Sponsered content

রাজনীতির নতুন সমীকরণ মাহমুদুর রহমানের ‘আমার দেশ’ ও ভিনদেশি গোয়েন্দা সংস্থার ছায়া, হাতে অত্যাধুনিক অস্ত্র—সরকার কি নীরব থাকবে?

তারেক রহমানের ‘লুকানো’ প্রথম স্ত্রী: ডা. মাহেরা আতিকের মৃত্যুতে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

হাদি হত্যার মূল নায়ক আব্বাস, বিচারের ভয়ে অসুস্থ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা গ্রেপ্তার

হাসনাত, মাহফুজ, নাহিদ, আসিফ গত ১৭ মাসে দুবাইয়ে অর্থ পাচার করেছে প্রতি জনে ২ হাজার কোটি টাকা, নাগরিকত্ব নেওয়ার জন্য জনপ্রতি ৬০ লক্ষ টাকা দিয়েছে

“নারীর সম্মানহানি ও অশালীন আচরণ: প্রেসক্লাবের সামনে যুবদল কর্মী ইমনের নগ্ন তাণ্ডব।”