জাতীয়

তালেবান আতঙ্কে স্বাধীনতার ভবিষ্যৎ: অভিনেত্রী বাঁধনের প্রশ্নে রাষ্ট্রের দায়-—উদ্বেগ প্রকাশ আজমেরী হক বাঁধনের

  বিশেষ প্রতিবেদনঃ 6 January 2026 , 12:10:04 প্রিন্ট সংস্করণ

ঢাকা: রাজধানীতে তালেবান সংশ্লিষ্ট  নেতার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও জুলাই আন্দোলনের অন্যতম মুখ আজমেরী হক বাঁধন। বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন—দেশের স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতার ভবিষ্যৎ নিয়ে।

বাঁধন তার পোস্টে লেখেন, তালেবান রাষ্ট্র কায়েম করার জন্য তো আমরা জুলাইয়ে রাজপথে নামিনি। তার মানে আমরা আর স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না? আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম?”—এই বক্তব্যের মাধ্যমে তিনি সাম্প্রতিক  জঙ্গি রাষ্টের আশঙ্কার প্রতি ইঙ্গিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই খবরে দাবি করা হচ্ছে, তালেবান নেতৃত্বের সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি ঢাকায় অবস্থান করছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের কোনো দায়িত্বশীল সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, এবং অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বাঁধনের পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার উদ্বেগকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ দায়িত্বশীল তথ্য ছাড়া এমন দাবি ছড়ানো নিয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে আজমেরী হক বাঁধন কেবল একজন অভিনেত্রী হিসেবেই নয়, বরং নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সোচ্চার কণ্ঠ হিসেবেও পরিচিত। সাম্প্রতিক এই মন্তব্যে তিনি মূলত রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা, নাগরিক স্বাধীনতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে জনমনে তৈরি হওয়া শঙ্কার প্রতিফলন ঘটিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এলে তা জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরও খবর

দোষীদের দ্রুত গ্রেফতার না করলে বিএনপি কার্যালয়েও পাল্টা হামলার জবাব দেওয়া হবে-সিরাজগঞ্জে জামায়াতের আমির

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফোন করে যুদ্ধ বিরতি জন্য ভারতকে অনুরোধ না করলে, পাকিস্তানকে নাই করে দিতো ভারত, অপারেশ সিঁদুরে- প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পাকিস্তান

তাকায় তাকায় দেখলাম দেশটা ধ্বংস হলো-জুলাইয়ে রাস্তায় নামাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল! অভিনেত্রী আযমেরি হক বাধন

বিরোধপূর্ণ সীমান্তজুড়ে ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত

দেশ বাসীকে অনুরোধ জানাই ভারত থেকে আসা এক ফোটা তেলও কেউ কিনবেন না

৬০ বছরে ভোটার হিসেবে নিবন্ধন: খাম্বা তারেককে ঘিরে দেশজুড়ে বিতর্ক

Sponsered content