রুমি চৌধুরী, বাগের হাট জেলা প্রতিনিধি : 26 January 2026 , 5:54:32 প্রিন্ট সংস্করণ
স্ত্রী সন্তানের জানাজায় প্যারোলে মুক্তি চাওয়ায় এসপি হাসান চৌধুরী বলেন- আরে ওর আবার কিসের জানাজা ওয় তো এমনিতেই বিনা হিসেবে জাহান্নামী। বাগেরহাটে এক হৃদয়বিদারক পরিস্থিতির মধ্যে জেলা পুলিশ সুপারের (এসপি)”র মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের স্ত্রী ও সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করার প্রেক্ষিতে বিতর্কিত ওই মন্তব্যটি করেন এসপি হাসান চৌধুরী।
সম্প্রতি সাদ্দামের স্ত্রী ও সন্তানের বিয়োগান্তক ঘটনায় বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের স্ত্রী ও নবজাতক সন্তান। সাদ্দাম হোসেন বর্তমানে কারাগারে আটক থাকায় তার পরিবার ও আইনজীবীরা স্ত্রী-সন্তানের শেষ বিদায়ে অংশ নিতে তার প্যারোলে মুক্তির আবেদন জানান।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্যারোলে মুক্তির আবেদনের বিষয়টি এসপি হাসান চৌধুরীর নজরে আনা হলে তিনি চরম ঔদাসীন্য ও বিরূপ মন্তব্য প্রকাশ করেন। সাদ্দাম হোসেনের প্রতি ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি বলেন:
“আরে ওর আবার কিসের জানাজা? ও তো এমনিতেই বিনা হিসেবে জাহান্নামী।”
একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মুখ থেকে এমন অসংবেদনশীল এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো মন্তব্যে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
একজন অভিযুক্ত ব্যক্তি কারাগারে থাকলেও তার পরিবারের সদস্যদের মৃত্যুতে জানাজায় অংশ নেওয়া একটি আইনগত ও মানবিক অধিকার। পুলিশ সুপারের মতো একটি দায়িত্বশীল পদে থেকে এমন ‘বিচারকের মতো’ রায় দেওয়া এবং জানাজাকে তুচ্ছজ্ঞান করাকে ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন অনেকে।
দেশের জনগন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেন, “অপরাধ করলে আদালত বিচার করবে, কিন্তু জানাজার মতো স্পর্শকাতর বিষয়ে এসপি সাহেবের এই মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশ সুপারের কার্যালয় থেকে এই মন্তব্যের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি এবং বক্তব্যের জন্য তার সরকারি ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও বন্ধ পাওয়া যায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নিন্দার ঝড় বইছে।

















