নিজস্ব প্রতিবেদক: 26 January 2026 , 7:02:10 প্রিন্ট সংস্করণ
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে সাময়িক মুক্তি পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন ‘সর্বহারা’র আলোচিত নেতা সাদ্দাম হোসেন। তবে দীর্ঘ প্রতীক্ষিত প্যারোলে মুক্তির আবেদন নাকচ হলেও, আদালত তাকে ৬ মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছেন।
সাদ্দাম হোসেনের পক্ষ থেকে বিশেষ প্রয়োজনে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। তবে নিরাপত্তা ঝুঁকি এবং মামলার গুরুত্ব বিবেচনা করে কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভাগ সেই আবেদন গ্রহণ করেনি। প্যারোলে মুক্তি না পাওয়ায় তার সমর্থকদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিলেও, জামিনের আদেশে নতুন মোড় এসেছে।
আজ সকালে শুনানি শেষে উচ্চ আদালত সাদ্দামের শারীরিক অবস্থা এবং দীর্ঘ কারাবাসের বিষয়টি বিবেচনা করে তার জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে। জামিনের মেয়াদ: ৬ মাস। জামিন চলাকালীন তিনি এলাকা ত্যাগ করতে পারবেন না এবং নিয়মিত থানায় হাজিরা দিতে হবে। প্যারোলে মুক্তির আইনি ভিত্তি এই মুহূর্তে জোরালো না হওয়ায় তা বাতিল করা হয়েছে।

















