জাতীয়

সিরাজগঞ্জ-৫ আসনে মমিন মণ্ডলের ‘গোপন সমঝোতা’? বিএনপির প্রার্থীর পক্ষে ভোটার পাঠানোর গুঞ্জন

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : 6 February 2026 , 2:39:33 প্রিন্ট সংস্করণ

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী) আসনে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। তৃণমূলের নেতাকর্মীদের পক্ষ থেকে এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বর্তমান সাবেক এমপি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মমিন মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে তিনি বিএনপির মনোনীত প্রার্থী আলিমের পক্ষে গোপনে কাজ করছেন।
তৃণমূলের অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের একাধিক তৃণমূল নেতা জানিয়েছেন, মমিন মণ্ডল তার শিল্পপ্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করে বিএনপির প্রার্থী আলিমের জন্য ভোটার সংগ্রহের পরিকল্পনা করছেন। বেলকুচি, এনায়েতপুর ও চৌহালীর ভোটারদের কেন্দ্রে পাঠাতে তিনি তার কোম্পানির পরিবহন সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তাই নয়, নির্বাচনের খরচ বাবদ মোটা অঙ্কের টাকা খরচ দিচ্ছেন  বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তিত পরিস্থিতিতে নিজের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য ও কলকারখানা নিরাপদ রাখতেই মমিন মণ্ডল এই ‘সেফ প্যাসেজ’ খুঁজছেন। বিএনপির প্রার্থী আলিমের সাথে তার এই গোপন আঁতাতের খবর ছড়িয়ে পড়ায় সিরাজগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
তৃণমূলের কর্মীরা বলছেন, “দলের সাইনবোর্ড ব্যবহার করে এমপি হয়ে এখন নিজের ব্যবসা বাঁচাতে বিরোধী দলের প্রার্থীর সাথে হাত মেলানো বিশ্বাসঘাতকতা।” তারা আরও জানান, নির্বাচনের দিন মমিন মণ্ডলের মালিকানাধীন প্রতিষ্ঠানের গাড়িগুলো কীভাবে ব্যবহৃত হয়, সেদিকে তারা কড়া নজর রাখবেন।
তবে এসব অভিযোগের বিষয়ে মমিন মণ্ডল বা বিএনপি প্রার্থী আলিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন ভোটাররা। তিনি দলের দূর সময়ে তার আসনের কোন নেতা কর্মীর  খোঁজ ও কোন ধরণের সহযোগীতা করছে না এই বিষয়ে দলের নেতা কর্মীদের ভিতরে ক্ষোভ ও জানিয়েছেন।

আরও খবর

খালেদা জিয়া মারা গেছেন অনেক আগেই তারেক রহমান না আসার কারনে তা প্রকাশ করা হয়নি- ড.শফিক

হবিগেঞ্জে বানিয়াচংয়ে এসআই সন্তোষ হত্যাকাণ্ড: ওসির সামনে স্বীকারোক্তি, তবু নীরব প্রশাসন

প্যারোলে মুক্তি না পেলেও ৬ মাসের জন্য শাউয়ার জামিন পেয়েছে সর্বহারা সাদ্দাম

৬০ বছরে ভোটার হিসেবে নিবন্ধন: খাম্বা তারেককে ঘিরে দেশজুড়ে বিতর্ক

তালেবান আতঙ্কে স্বাধীনতার ভবিষ্যৎ: অভিনেত্রী বাঁধনের প্রশ্নে রাষ্ট্রের দায়-—উদ্বেগ প্রকাশ আজমেরী হক বাঁধনের

পাকিস্তানের আইএসআইএর পরিকল্পনায় যুদ্ধাপরাধীদের পক্ষের অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাদের নেতৃত্বে আট হাজার সশস্ত্র শিবির সন্ত্রাসী এবং মাদ্রাসায় মাদ্রাসায় বোমা কারখানা – এটাই কি আদর্শ ও অভূতপূর্ব নির্বাচনী প্রস্তুুতি?

Sponsered content

নারী ক্ষমতায়নের রূপকার: কতটা সফল ছিলেন শেখ হাসিনা? ২য় বিয়ে করতে ১ম স্ত্রীর মতামতের প্রয়োজন নেই, নারীদের মতামতের বৃদ্ধাঙ্গুলি দেখালো ইউউনূস 

জামায়াতের ‘গোপন নথি’ ফাঁস: ৩২ জেলার প্রশাসকদের কুরআন হাতে শপথ ও হাজার কোটি টাকার লেনদেন

টেলিগ্রাম গ্রুপ খুলে কোটি টাকা আত্মসাৎ, সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মূল টার্গেট যুবতী নারী- সতর্ক থাকার আহ্বান

​”ওর আবার কিসের জানাজা, ও তো জাহান্নামী”: বাগেরহাটের এসপি হাসান চৌধুরী মন্তব্য- প্যারোলে মুক্তির আবেদন করায়

ফাঁস হলো ৬৪ জেলার ডিসির গোপন তালিকা ৩২ জন জামাত পন্থী, এনসিপি ২০, বিএনপি ১২

শাহবাগে হাদীর জানাযার আড়ালে জঙ্গি তৎপরতা! শীর্ষ নেতাদের প্রকাশ্য উপস্থিতিতে কাঁপছে নিরাপত্তা মহল