জাতীয়

আবারো পুলিশ কিলিং মিশনে নামছে তথা কথিত জুলাই জঙ্গিরা-গোপন তথ্য ফাঁস,  দেশজুড়ে উচ্চ সতর্কতা

  অনুসন্ধান প্রতিবেদন : 7 February 2026 , 7:17:22 প্রিন্ট সংস্করণ

জুলাই বিপ্লবের নাম করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আবারও বর্বরোচিত হামলার পরিকল্পনার অভিযোগ উঠেছে। বিভিন্ন গোপন প্ল্যাটফর্ম ও তথাকথিত ‘জঙ্গি’ গোষ্ঠী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফ্লাটফর্মে   এ ধরনের ‘কিলিং মিশন’ পরিচালনা করার ছক আঁকছে বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে  দেশকে অস্থিতিশীল পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর হামলার পরিকল্পনা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে এ নিয়ে আলোচনার কিছু স্ক্রিনশট ও তথ্য ফাঁস হওয়ার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিপূর্বে অসংখ্য পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনার রেশ না কাটতেই এ ধরনের নতুন পরিকল্পনার খবর জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
এই প্ল্যাটফর্মের পরিচয় ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলো এই তথাকথিত ‘জঙ্গি’ গোষ্ঠীগুলোর শেকড় সন্ধানে কাজ শুরু করেছে।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, যেকোনো ধরণের নাশকতা বা পুলিশ হত্যার অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। প্রতিটি ইউনিটে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং মাঠ পর্যায়ের সদস্যদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর

আবারো পুলিশ কিলিং মিশনে নামছে তথা কথিত জুলাই জঙ্গিরা-গোপন তথ্য ফাঁস,  দেশজুড়ে উচ্চ সতর্কতা

তালেবান আতঙ্কে স্বাধীনতার ভবিষ্যৎ: অভিনেত্রী বাঁধনের প্রশ্নে রাষ্ট্রের দায়-—উদ্বেগ প্রকাশ আজমেরী হক বাঁধনের

পাকিস্তানের আইএসআইএর পরিকল্পনায় যুদ্ধাপরাধীদের পক্ষের অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাদের নেতৃত্বে আট হাজার সশস্ত্র শিবির সন্ত্রাসী এবং মাদ্রাসায় মাদ্রাসায় বোমা কারখানা – এটাই কি আদর্শ ও অভূতপূর্ব নির্বাচনী প্রস্তুুতি?

তাকায় তাকায় দেখলাম দেশটা ধ্বংস হলো-জুলাইয়ে রাস্তায় নামাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল! অভিনেত্রী আযমেরি হক বাধন

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফোন করে যুদ্ধ বিরতি জন্য ভারতকে অনুরোধ না করলে, পাকিস্তানকে নাই করে দিতো ভারত, অপারেশ সিঁদুরে- প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পাকিস্তান

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শেখ হাসিনাই বাংলাদেশের জন্য নিরাপদ-বিশ্ব নেতৃবৃন্দ

Sponsered content