নিজস্ব প্রতিবেদক : 14 February 2026 , 9:50:35 প্রিন্ট সংস্করণ
নির্বাচন পরবর্তী সহিংসতা, হামলা ও লুটপাটের প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে তারা।
আজ এক যৌথ বিবৃতিতে জোটের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি নেতাকর্মীদের দ্বারা কথিত ‘খুন, ধর্ষণ, হামলা ও লুটপাটের’ প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে।
আগামী সোমবার সকাল থেকে রাজধানীর নির্ধারিত এলাকাগুলোতে এই বিক্ষোভ শুরু হবে। জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কর্মসূচি সফল করতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
















