বাগের হাট জেলা প্রতিনিধি : 22 February 2026 , 3:09:37 প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের শরণখোলায় স্থানীয় জামাতের ওয়ার্ড সেক্রেটারির নির্দেশে একদল জামাতের কর্মীরদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ওয়ার্ড বিএনপির কার্যালয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জামাতের ওয়ার্ড সেক্রেটারির সমর্থকরা তারা স্লোগান দিতে থাকেন, তারা স্লোগানে বলেন চাঁদাবাজদের আস্তানা ভেঙে দাও ঘুড়িয়ে দাও।
তারা আরও স্লোগান দেন, গণভোটে শপথ এবং স্বাক্ষর না করলে, এই অঞ্চল এ বিএনপির জায়গা হবে না। এরপর তারা আগুন দেয় আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততক্ষণে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
এ বিষয়ে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন জানান জামায়াতের এমন কর্মকান্ডে আমরা ক্ষুব্ধ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির একাধিক কর্মীরা বলেন রাতের অন্ধকারে জামায়াত শিবির আগুন দিয়ে বিএনপির অফিসটি পুড়িয়ে দিয়েছে। প্রশাসনের মাধ্যমে আমরা তাদের আইনের আওতায় আনার দাবি জানাই
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তিনি জানান লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

















