নিজস্ব প্রতিবেদক: 10 March 2026 , 5:00:01 প্রিন্ট সংস্করণ
সিলেট পুরাতন কারাগারে কর্মরত জেল পুলিশ ইকবালের বিরুদ্ধে অমানবিক নির্যাতন, ক্ষমতার অপব্যবহার এবং নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে সচেতন মহল ও ভুক্তভোগীদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, কোম্পানিগঞ্জ উপজেলার খাগাইল গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সিলেটের মাতৃমঙ্গল এলাকায় বসবাসকারী এই জেল পুলিশ কারাগারের পরিবেশকে অনেক সময় নিজের ইচ্ছামতো ব্যবহার করেন। কারাগারে আটক ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর তিনি মানসিক ও শারীরিকভাবে চাপ সৃষ্টি করেন এবং নানা ধরনের হয়রানিমূলক আচরণ করেন।
এছাড়া অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের কোন নেতা কর্মী জামিনে মুক্তি পাওয়ার পর সংশ্লিষ্ট থানায় তথ্য দিয়ে তাকে নতুন মামলায় জড়ানোর হয়।
অভিযোগকারীদের মতে, এমন আচরণ একজন সরকারি কর্মচারীর দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আরও বলা হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের খাবারের জন্য বরাদ্দ পিসি (PC) তহবিলের অর্থ ব্যবহারে অনিয়ম এবং কারাগারের গেটে স্বজনদের সঙ্গে সাক্ষাতের সময় অর্থ দাবি করার মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে তারা মনে করেন, কারাগারের ভেতরে শৃঙ্খলা ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে—ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

















