সারাদেশ

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাস দুমড়েমুচড়ে নিহত ১২, আহত একাধিক

  নিজস্ব প্রতিবেদক: 22 March 2026 , 7:46:56 প্রিন্ট সংস্করণ

ঈদের আনন্দ বিষাদে রূপ নিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়া বাজার লেভেল ক্রসিংয়ে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এক ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে শিশু ও নারীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। দ্রুতগতির ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসটি দুমড়েমুচড়ে রেললাইনের ওপর দিয়ে প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যায় ট্রেনটি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি যখন পদুয়া বাজার লেভেল ক্রসিং পার হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি বাস লাইনের ওপর উঠে পড়ে। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে ঠেলে অনেক দূর নিয়ে যাওয়ার পর থামতে সক্ষম হয়। বাসটি বর্তমানে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

কুমিল্লা ইপিজেড ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। বাসটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভেতর থেকে হতাহতদের বের করতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে।”

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক জানিয়েছেন, হাসপাতালে ১২ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু এবং ২ থেকে ৩ জন নারী রয়েছেন। বাকিরা পুরুষ। এছাড়া আরও অন্তত ৮ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন, যাদের বেশিরভাগই মাথায় আঘাত পেয়েছেন এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি অসাবধানতাবশত রেললাইনে উঠে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে রেল ক্রসিংয়ের গেটম্যান তখন দায়িত্বরত ছিলেন কি না এবং সিগন্যাল দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। গেটম্যান যদি সিগন্যাল দিয়ে রাস্তা ব্লক করতেন, তবে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটত না।”

বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি লাইন থেকে সরানোর কাজ চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

আরও খবর

Sponsered content

রাজনীতির নতুন সমীকরণ মাহমুদুর রহমানের ‘আমার দেশ’ ও ভিনদেশি গোয়েন্দা সংস্থার ছায়া, হাতে অত্যাধুনিক অস্ত্র—সরকার কি নীরব থাকবে?

উল্লাপাড়া জামাতের দূর্গ, জামাতের উস্কানি, জামাতের তৈরী করা নাটকে হিন্দু সমাজে বিভাজন

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফোন করে যুদ্ধ বিরতি জন্য ভারতকে অনুরোধ না করলে, পাকিস্তানকে নাই করে দিতো ভারত, অপারেশ সিঁদুরে- প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পাকিস্তান

চট্টগ্রাম বিভাগে ওয়াকারের মাস্টারপ্ল্যান: জামায়াত-শিবির ও এনসিপি-কে গ্রিন সিগন্যাল, বিএনপির কপালে শুধু আশ্বাসের মূলা?

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা গ্রেপ্তার

ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনকে ঢাকা ত্যাগের নির্দেশ – ইউনূসের কপালে ভাঁজ- ০৩ জানুয়ারিতে নতুন রাষ্ট্রদূত