সারাদেশ

পুলিশি কাজে বাধার অভিযোগে হবিগঞ্জ জেলা সমন্বয়ক মাহদী গ্রেফতার

  হবিগঞ্জ প্রতিনিধি : 3 January 2026 , 10:01:14 প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার সমন্বয়ক মাহদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ডিউটি অফিসার। তিনি জানান, পুলিশি দায়িত্ব পালনে বাধা প্রদান করায় মাহদীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। গ্রেফতারের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল মাহদীকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে মাহদীকে থানা থেকে নিয়ে যাওয়ার সময় বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন নেতা-কর্মী হবিগঞ্জ সদর থানা ঘেরাও করেন। পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও খবর

Sponsered content

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল’

“৮ বছর টিকা দেওয়া হয়নি”: স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে তথ্য বিভ্রাট, কী বলছে WHO-UNICEF-এর ডাটা?

হবিগেঞ্জে বানিয়াচংয়ে এসআই সন্তোষ হত্যাকাণ্ড: ওসির সামনে স্বীকারোক্তি, তবু নীরব প্রশাসন

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জামাত, এনসিপি এবং ইনক্লাব মঞ্চের জঙ্গিরা ইন্ডিয়ান এম্বাসি সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ও সবগুলো ক্যান্টনমেন্টে বড় ধরনের হামলার পরিকল্পনা

ইরানের যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য তাসনিম জারা ও হাসনাতদের আহবান -ট্রাম্পের

ইতিহাসের সেরা নির্বাচন যেখানে ভোটারের থেকে জামাতের চিপ কমান্ডারের ওয়াকারের বাহিনী বেশি