সারাদেশ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদর রহমান মান্না

  নিজস্ব প্রতিবেদক: 9 February 2026 , 1:46:46 প্রিন্ট সংস্করণ

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা১৮ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। রোববার ( ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেন তিনি।

ব্যয় নির্বাহ করতে না পারায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান মান্না।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ (আসন) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লক্ষের মত ভোটার এখানে।’

নি আরও লেখেন, ‘নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’

উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সেখানে তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

 

আরও খবর

Sponsered content

পাকিস্তানের আইএসআইএর পরিকল্পনায় যুদ্ধাপরাধীদের পক্ষের অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাদের নেতৃত্বে আট হাজার সশস্ত্র শিবির সন্ত্রাসী এবং মাদ্রাসায় মাদ্রাসায় বোমা কারখানা – এটাই কি আদর্শ ও অভূতপূর্ব নির্বাচনী প্রস্তুুতি?

নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জামাত, মিলিশিয়াবাহীনি এবং ইউনূসের ডিজিএফআইয়ের নতুন ষড়যন্ত্র ৫০ নেতাকমীদের হত্যার ছক ঢাকায় অস্ত্র পরিবহন

কারাগারে একাধিক নেতাকর্মীকে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে হত্যা করা হচ্ছে-অনুসন্ধানে বেরিয়ে এসছে চাঞ্চল্যকর তথ্য

ঢাকায় জঙ্গি অ্যাটাক এর প্ল্যান করছে হিজবুত তাহেরি – ১০,০০০ জঙ্গী নিয়ে সশস্ত্র হামলার পরিকল্পনা

হাদি হত্যার মূল নায়ক আব্বাস, বিচারের ভয়ে অসুস্থ

শাহবাগে হাদীর জানাযার আড়ালে জঙ্গি তৎপরতা! শীর্ষ নেতাদের প্রকাশ্য উপস্থিতিতে কাঁপছে নিরাপত্তা মহল