নিজস্ব প্রতিবেদক : 14 March 2026 , 6:52:36 প্রিন্ট সংস্করণ
চাঞ্চল্যকর হাদি হত্যা মামলার মোড় এবার ভিন্ন দিকে। মামলার অন্যতম অভিযুক্ত আব্বাস গ্রেফতার ও কঠোর বিচারের মুখে পড়ার ঠিক আগমুহূর্তে হঠাৎ ‘অসুস্থ’ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই ঘটনাকে নিছক অসুস্থতা বলতে নারাজ হাদির পরিবার । তাদের দাবি, এটি স্রেফ বিচারের হাত থেকে বাঁচার একটি চতুর কৌশল।
হাদি হত্যার তদন্তে যখন আব্বাসের নাম জোরালোভাবে উঠে আসে এবং পুলিশি তৎপরতা বাড়ে, ঠিক তখনই তার এই হাসপাতালে আশ্রয় গ্রহণ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঝুমা অভিযোগ করেন বলেন আব্বাস এবং তার সহযোগীরা মিলে হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এখন আইন আর আদালতের কাঠগড়াকে এড়াতে অসুস্থতার নাটক সাজিয়ে সময়ক্ষেপণ করছেন তিনি।
ঝুমার দাবি, এই হত্যাকাণ্ডের মূল নীল নকশা সাজানো হয়েছিল অত্যন্ত ঠান্ডা মাথায়। এখন বিচার প্রক্রিয়া শুরু হতেই আব্বাস ভিন্ন পথ অবলম্বন করছে।
“হাদিকে যখন নির্মমভাবে মারা হলো, তখন তো আব্বাসের শরীরে অনেক শক্তি ছিল। এখন বিচারের সময় আসতেই সে কেন হাসপাতালের বিছানায়?”—এমনই ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশঙ্কা করছেন, প্রভাবশালী মহলের সহযোগিতায় আব্বাস হাসপাতালের আড়ালে মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে।
পুলিশ সূত্র জানিয়েছে, আব্বাস হাসপাতালে থাকলেও তাকে কঠোর নজরদারিতে রাখা হয়েছ।
















