জাতীয়

ঝিনাইদহে এনসিপি’র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল-বিএনপির সশস্ত্র সন্ত্রাসীদের হামলা

  ঝিনাইদহ প্রতিনিধ 22 May 2026 , 5:10:20 14 ভিউ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহে জুমআর নামাজ শেষে বের হওয়ার পরপরই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত তিনজনের মাথা ফেটে গেছে এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এনসিপি’র অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এই সশস্ত্র হামলা চালিয়েছে।

এনসিপি’র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারা জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে অবস্থিত পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপরই তাদের ওপর হামলা চালানো হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে ভীতির সৃষ্টি করে। এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা শুরু করে।
হামলায় তিনজনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হন।
নসিপি’র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। মারধরের পাশাপাশি হামলাকারীরা নেতাকর্মীদের মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী হামলাকারীদের বিএনপির ‘সন্ত্রাসী ও চাঁদাবাজ’ আখ্যা দিয়ে বলেন, পুলিশের সামনেই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
হামলার ঘটনার পর নিরাপত্তা চেয়ে এবং আইনি ব্যবস্থা নিতে এনসিপি’র নেতাকর্মীরা বর্তমানে স্থানীয় থানায় অবস্থান করছেন। তারা হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
তবে নাসীরুদ্দীন পাটওয়ারী শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা আবারও থানার সামনে সংঘবদ্ধ হয়ে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে থানা এলাকা ও আশেপাশে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

আরও খবর

তারেক রহমানের ‘লুকানো’ প্রথম স্ত্রী: ডা. মাহেরা আতিকের মৃত্যুতে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

হঠাৎ আঙুল ফুলে কলাগাছ রিকশাচালক সুজন! কাজ ছাড়াই থাকছেন ৩০ হাজার টাকার ফ্ল্যাটে, লড়বেন মেয়র নির্বাচনে

পাকিস্তানের আইএসআইএর পরিকল্পনায় যুদ্ধাপরাধীদের পক্ষের অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাদের নেতৃত্বে আট হাজার সশস্ত্র শিবির সন্ত্রাসী এবং মাদ্রাসায় মাদ্রাসায় বোমা কারখানা – এটাই কি আদর্শ ও অভূতপূর্ব নির্বাচনী প্রস্তুুতি?

প্যারোলে মুক্তি না পেলেও ৬ মাসের জন্য শাউয়ার জামিন পেয়েছে সর্বহারা সাদ্দাম

৬০ বছরে ভোটার হিসেবে নিবন্ধন: খাম্বা তারেককে ঘিরে দেশজুড়ে বিতর্ক

“৮ বছর টিকা দেওয়া হয়নি”: স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে তথ্য বিভ্রাট, কী বলছে WHO-UNICEF-এর ডাটা?

Sponsered content

মধ্যরাতে জামায়াতের রুদ্ধদ্বার বৈঠক: ভোটের ফল প্রত্যাখ্যান, আন্দোলনের ডাক

কারাগারে মেলেনি ন্যূনতম চিকিৎসা: রাজনৈতিক মামলায় কারাবন্দি আ.লীগ নেতা মনির সিকদার আর নেই

অন্যের দয়ায় রাজনীতি করার দিন শেষ, পকিন্নির মতো ভিক্ষা ছাড়েন”: জুলাই আন্দোলনকারীদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে মির্জা আব্বাসের হুঁশিয়ারি

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নির্বাচন নিয়ে শঙ্কা

টেলিগ্রাম গ্রুপ খুলে কোটি টাকা আত্মসাৎ, সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মূল টার্গেট যুবতী নারী- সতর্ক থাকার আহ্বান

উল্লাপাড়া জামাতের দূর্গ, জামাতের উস্কানি, জামাতের তৈরী করা নাটকে হিন্দু সমাজে বিভাজন